শহরের মধ্যে কলেজ স্থানান্তরের দাবি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সরকারি মহিলা কলেজ শহরের মধ্যে স্থানান্তরের দাবিতে বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক জোট জেলা শাখার উদ্যোগে শহরে একাধিক পথসভা অনুষ্ঠিত হয়েছে। এসব পথসভায় বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির সভাপতি মিহির ঘোষ, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, বাম জোটের সমন্বয়ক বাসদ মার্কসবাদী জেলার সদস্য কাজী আবু রাহেন শফিউল্যা খোকন প্রমুখ। তারা কলেজটি স্থানান্তরের জন্য পুরাতন জেলখানাসহ পুরাতন জজকোর্ট এলাকা, বাংলা বাজারসংলগ্ন অব্যবহূত স্টাফ কোয়ার্টার, পুরাতন হাসপাতাল ও মাতৃসদনের দক্ষিণ পাশে পৌরসভার অব্যবহূত জায়গাসহ বেশ কয়েকটি স্থান প্রস্তাব করেন।