বাজারে বেড়েছে সবজির সরবরাহ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর পাইকারী বাজারগুলোতে বেড়েছে শীতকালীন সবজি সরবরাহ। এর ফলে কমছে দাম। বড় বাজারের পাইকারি ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন জানান, উত্পাদন ও সরবরাহ বাড়ায় গত দুই সপ্তাহে সব ধরনের সবজির দাম কেজিতে ৩০-৩৫ টাকা কমেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ওবায়দুর রহমান মণ্ডল জানান, আগামী ২-১ সপ্তাহের মধ্যে দাম আরো সহনীয় পর্যায়ে চলে আসবে। তবে উত্পাদন কম হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। উত্পাদন বেশি হলে, দাম কিছুটা কম হলেও কৃষকরা লাভবান হবেন। চলতি মৌসুমে জেলায় দুই হাজার ৫৬০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে।