নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি গ্রেফতার

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা

নালিতাবাড়ীতে শামছুল হক নামের একজন বৃদ্ধকে গলা কেটে হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আব্দুস সালাম মিয়াকে (৭০) পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে তাকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলে মামলার আইও এসআই শাহীন সরকার জানিয়েছেন। গ্রেফতারকৃত সালামের দ্বিতীয় স্ত্রী কোহিনুর বেগমের স্বীকারোক্তিতে অভিযুক্ত প্রধান আসামি সালাম মিয়াকে বুধবার গভীর রাতে শেরপুর সদরের পূর্বকুমরী গ্রামে শ্যালিকার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।