চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
চরফ্যাশনের আছলামপুরে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ধর্ষণের শিকার ঐ ছাত্রী (১৬) বাদী হয়ে বৃহস্পতিবার চরফ্যাশন থানায় মামলাটি দায়ের করে। আছলামপুর ৭ নম্বর ওয়ার্ডের রত্তন চৌকিদারের ছেলে মো. মঞ্জুকে (২৫) মামলায় আসামি করা হয়। চরফ্যাশন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান, মামলা দায়েরের পর মাদ্রাসাছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশ তত্পর রয়েছে।