হাতিয়ায় স্বাস্থ্যবিধি না মানায় পাঁচ জনকে জরিমানা
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা হাতিয়ার চৌমুহনী বাজারে স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক না পরায় পাঁচ জনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সারোয়ার সালাম উপজেলার চৌমুহনী বাজারে পাঁচ জনকে ২ হাজার ৮০০ টাকা জরিমানা করেন।
মাস্ক না পরায় শ্যামনগরে চার ব্যক্তিকে জরিমানা
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, শ্যামনগরে মাস্ক ব্যবহার না করায় চার ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা হতে ঘণ্টাব্যাপী উপজেলা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হাই সিদ্দিকী। এ সময়ে মুখে মাস্ক ব্যবহার না করার কারণে চার ব্যক্তিকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ অভিযান আরো জোরদার করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
দশমিনায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা দশমিনা উপজেলায় বৈদেশিক কর্মসংস্থান অভিবাসী মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ দাসপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. মোহসিন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া এলাকার মতিন হাওলাদারের ছেলে। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, মহসিনকে দক্ষিণ দাসপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ঝিনাইদহ আদালতে একটি বৈদেশিক অভিবাসী কর্মসংস্থান মামলায় ওয়ারেন্ট ছিল।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্যাপন
নাটোর প্রতিনিধি নাটোরে বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ফরিদা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-নাটোর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন।
অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ
জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ২০ জন অসহায় ও বেকার দরিদ্র নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট জেলা পরিষদের উদ্যোগে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার, জেলা প্রশাসক শরীফুল ইসলাম প্রমুখ।
ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা হরিপুর-চিলমারী তিস্তা সেতু নির্মাণকল্পে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারী উপজেলা সংযোগ সড়কের ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে চিলমারী সরকারি কলেজ মাঠে ভূমির মালিকদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা দেবীগঞ্জে তথ্য অধিকার আইন-২০০৯ ও আরটিআই অনলাইন ট্র্যাকিং সিস্টেম বিষয়ক প্রশিক্ষণ বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য কমিশনের পরিচালক (গবেষণা, প্রকাশক ও প্রশিক্ষণ ) ড. মো. আ. হাকিম।
বিরামপুরে প্রতিবন্ধী দিবস পালিত
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা বিরামপুরে হুইল চেয়ার, আর্থিক ও চিকিত্সা সহায়তার চেক, সাদা ছড়ি বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে বৃহস্পতিবার জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম প্রমুখ।