আজ বীর মুক্তিযোদ্ধা শহিদ বাকীর ৪৯তম মৃত্যুবার্ষিকী

আজ শুক্রবার বীর মুক্তিযোদ্ধা শহিদ আব্দুল্লা-হিল-বাকীর ৪৯তম মৃত্যুবার্ষিকী। তিনি বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। এপ্রিল মাসে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন এবং ঢাকা অঞ্চলের একজন ইউনিট কমান্ডার মনোনীত হন। জুন মাসে বাকী ঢাকা শহরে বেশ কিছু দুর্ধর্ষ অপারেশনে অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৭১ সালের ৪ ডিসেম্বর ঢাকার খিলগাঁও রেলগেটের পাশে একটি অপারেশনে বাকী শহিদ হন। বাকী লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও রাজনীতিসহ জীবনের বিভিন্ন ক্ষেত্রে ছিলেন উদ্যোগী ও অগ্রসর। তিনি ১৯৬৯-এ ঢাকা কলেজে ছাত্রলীগের নেতৃস্থানীয় কর্মী ছিলেন। ১৯৭১ সালে বাকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান প্রথম বর্ষের ছাত্র ছিলেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।