ব্যাংক ছাড়া জেনারেল বিমার প্রিমিয়াম কালেকশন স্থগিত

ইত্তেফাক রিপোর্ট

দেশের জিডিপিতে বিমা খাতের পেনিট্রেশন বৃদ্ধি এবং অর্থনীতিতে বিমা খাতকে প্রবৃদ্ধির খাত হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং জেনারেল বিমা প্রতিষ্ঠানসমূহে শৃঙ্খলা নিশ্চিতকরণের স্বার্থে নির্ধারিত ব্যাংক হিসাবসমূহ ছাড়া অন্য কোনো মাধ্যমে প্রিমিয়াম কালেকশন স্থগিত করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গত বুধবার আইডিআরএ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। ঐ সার্কুলারে বলা হয়েছে, জেনারেল বিমাপ্রতিষ্ঠানসমূহে শৃঙ্খলা নিশ্চিতকরণের স্বার্থে সংস্থাটির ২০১৯ সালের ৬৪ নম্বর সার্কুলার এবং পরবর্তী সময়ে জারিকৃত সার্কুলারসমূহের নির্ধারিত ব্যাংক হিসাবসমূহ ছাড়া অন্য কোনো মাধ্যমে অর্থাত্ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস অ্যাকাউন্টের (বিকাশ/রকেট/নগদ ইত্যাদি) মাধ্যমে প্রিমিয়াম কালেকশন-পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

দেশের জিডিপিতে বিমা খাতের পেনিট্রেশন বৃদ্ধি এবং অর্থনীতিতে বিমা খাতকে প্রবৃদ্ধির খাত হিসেবে প্রতিষ্ঠিত করা, বিমা খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও বিমা পলিসি গ্রাহকদের স্বার্থ সুরক্ষা করার লক্ষ্যে জেনারেল বিমা প্রতিষ্ঠানসমূহের জন্য এ সার্কুলার জারি করা হয়েছে।