অস্ট্রেলিয়া-ভারত
স্পোর্টস রিপোর্টার
সিরিজ হারলেও শেষ ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরেছে অস্ট্রেলিয়ায় সফররত ভারতীয় দলে। ওয়ানডে সিরিজ ২-১ এ জেতা অস্ট্রেলিয়াও বেশ উজ্জীবিত রয়েছে। ওয়ানডের পর এবার টি-২০ মিশনে নামছে দুই দল। আজ তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০ তে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ভারত। ক্যানবেরায় আজ বাংলাদেশ সময় দুপুর ২টা ১০ মিনিটে ম্যাচটি শুরু হবে।
ওয়ানডে সিরিজে তিন ম্যাচই ছিল হাই স্কোরিং। আশা করা হচ্ছে, টি-২০ তেও দুই দলের লড়াইয়ে দেখা যাবে রানের জোয়ার। ক্যানবেরার উইকেটও ব্যাটিং সহায়ক। তাই বোলারদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে, তা অনুমিত। প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে যথাক্রমে ৩৭৪ ও ৩৮৯ রানের পাহাড় গড়েছিল অস্ট্রেলিয়া। জবাবে ভারতও দমে যায়নি। তারাও ৩০০ ছাড়ানো স্কোর গড়েছিল। দুই ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। তিনি ১০৫ ও ১০৪ রানের ইনিংস খেলেছেন।