গাজীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

 গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ২৯তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২২তম জাতীয় প্রতিবন্ধী দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে ভাওয়াল নাটমন্দিরে গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিমের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফরোজা আক্তার রিবা, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল, আওয়ামী লীগ নেতা আব্দুল হাদী শামীম, আসাদুজ্জামান তরুণ, প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্রের পরিচালক উম্মে কুলসুম, প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ কাইয়ুম, প্রতিবন্ধী সেবা সংস্থার নেতা নাজমুল হোসেন ফারুক প্রমুখ।