সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা
সাটুরিয়ায় মাদক সেবনের সময় স্থানীয় বাসিন্দারা তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গতকাল উপজেলার কুড়িকাহুনিয়া ঘিওর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলো—মানিকগঞ্জ সদর উপজেলার চর কৃষ্টপুর গ্রামের হামেদ আলীর ছেলে আলমাস হোসেন, সাটুরিয়া উপজেলার দরগ্রামের শওকত আলীর ছেলে সবুজ মিয়া ও কুড়িকাহুনিয়া ঘিওর গ্রামের নয়া মিয়ার ছেলে শফিকুল ইসলাম। কুড়িকাহুনিয়া ঘিওর গ্রামের একটি লেবু খেতের ভেতরে কয়েক জন মাদক সেবন করছে, এমন খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ১৭ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ তাদের গ্রেফতার করে। সাটুরিয়া থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।