বীর মুক্তিযোদ্ধা শাহজামান মজুমদার আর নেই

জেপির সাধারণ সম্পাদকের শোক

ইত্তেফাক রিপোর্ট

বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ শাহজামান মজুমদার, বীর প্রতীক আর নেই। গত মঙ্গলবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি ডেঙ্গু জ্বর ও নিমোনিয়ায় ভুগছিলেন। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। গতকাল বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাকে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। ১৯৫৪ সালে দিনাজপুর পৌরসভার কালিতলায় জন্মগ্রহণ করেন শাহজামান মজুমদার। শাহজামান মজুমদারের মৃত্যতে গভীর শোক জানিয়েছেন জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম।