বকশীবাজার ও ধূমকেতু ক্লাব জিতেছে

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গতকাল ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার বাস্কেটবল লিগে দিনের প্রথম খেলায় বকশীবাজার ক্লাব ৬৪-৫১ পয়েন্টের ওল্ড ডিওএইচএসকে হারায়। দিনের অপর খেলায় ধূমকেতু ক্লাব ৮৮-৬৮ পয়েন্টে রেঞ্জার্স ক্লাবকে হারিয়েছে। ধূমকেতু ক্লাবের সোয়েব ৩১, মিঠুন ২৩ এবং রেঞ্জার্স ক্লাবের বাপ্পি ২৯, মেহেদী ১৮ পয়েন্ট স্কোর করেন। লিগের পৃষ্ঠপোষকতা করছে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল।