এসএসসি পরীক্ষার গণিত পরামর্শ

গণিত পরামর্শ

মোহাম্মদ মুরাদ হোসেন সরকার

সিনিয়র শিক্ষক

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

‘ক’ বিভাগ এর প্রশ্ন ১, প্রশ্ন ২ ও প্রশ্ন ৩ হবে বীজগণিত অংশের প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা, দ্বিতীয় অধ্যায়ের সেট ও ফাংশন, তৃতীয় অধ্যায়ের বীজগণিতীয় রাশি, চতুর্থ অধ্যায়ের সূচক ও লগারিদম, পঞ্চম অধ্যায়ের এক চলকবিশিষ্ট সমীকরণ, একাদশ অধ্যায়ের বীজগণিতীয় অনুপাত ও সমানুপাত, দ্বাদশ অধ্যায়ের দুই চলকবিশিষ্ট সমীকরণ ও ত্রয়োদশ অধ্যায়ের সসীম ধারা থেকে।

বাস্তব সংখ্যা (অনুশীলনী- ১) এর প্রশ্নগুলোর সমাধান যে কোনো যুক্তিসংগত নিয়ম গ্রহণযোগ্য হবে। মূলদ ও অমূলদ সংখ্যা, সরল এবং আবৃত্ত দশমিকের যোগ, বিয়োগ ও বর্গমূল বেশি করে অনুশীলন করবে। বিশেষ করে

 

একটি অমূলদ সংখ্যা এর প্রমাণ।  পৌনঃ পুণিকের ব্যবহার যেনো সঠিক হয় সে দিকে খেয়াল রাখবে।

¨ সেট ও ফাংশন (অনুশীলনী- ২.১ ও ২.২) এর সেট, পাওয়ার সেট ও কার্তেসীয় গুণজ এর ক্ষেত্রে বন্ধনীর ব্যবহার যেনো সঠিক হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে। প্রশ্নের সমাধান যে কোনো যুক্তিসংগত নিয়ম গ্রহণযোগ্য হবে। এ বছর সেট ও ফাংশন একটু ভালো করে করো। আশা করি উপকৃত হবে।

¨ বীজগণিতীয় রাশি (অনুশীলনী- ৩.১ থেকে ৩.৫) এর বীজগণিতীয় সূত্রাবলীর মান নির্ণয় ও প্রমাণ এবং মুনাফার প্রশ্ন গুলো বেশি করে অনুশীলন করবে। মুনাফার প্রতিটি প্রশ্নের উত্তরে প্রয়োজনীয় স্থানে ‘%’ চিহ্নের ব্যবহার, উত্তরে সঠিক ‘একক’, আসন্ন উত্তরে ‘প্রায়’ লিখছো কি-না সে দিকে লক্ষ্য রাখবে। প্রশ্নের সমাধান যে কোনো যুক্তিসংগত নিয়ম গ্রহণযোগ্য হবে।

¨ সূচক ও লগারিদম (অনুশীলনী- ৪.১ ও ৪.২) এ ভিত্তি, ঘাত এবং লগের ক্ষেত্রে সংখ্যার লগ ও ভিত্তি যেনো একই হয়ে না যায় সে দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। প্রশ্নের সমাধান যে কোনো যুক্তিসংগত নিয়ম গ্রহণযোগ্য হবে। এ অধ্যায় খুব ভালো করে অনুশীলন করো আশা করি উপকৃত হবে। এ বছর এ অধ্যায়টি একটু ভালো করে করো। আশা করি উপকৃত হবে।

¨ বীজগণিতীয় অনুপাত ও সমানুপাত (অনুশীলনী- ১১.১ ও ১১.২) এ অধ্যায়ের প্রশ্নগুলোর সমাধান যে কোনো যুক্তিসংগত নিয়ম গ্রহণযোগ্য হবে। এ অধ্যায় খুব ভালো করে অনুশীলন করো আশা করি উপকৃত হবে।

¨ সসীম ধারা (অনুশীলনী- ১৩.১ ও ১৩.২) এ প্রয়োজনীয় সূত্রগুলোর প্রয়োগ যেন সঠিক হয় সে দিকে খেয়াল রাখবে। ধারার প্রথম পদ ও সাধারণ অন্তর/ সাধারণ অনুপাত অবশ্যই উল্লেখ করবে। এ অধ্যায়ের প্রশ্নগুলোর সমাধান যে কোনো যুক্তিসংগত নিয়ম গ্রহণযোগ্য হবে। এ অধ্যায় খুব ভালো করে অনুশীলন করবে আশা করি উপকৃত হবে।

‘খ’ বিভাগ এর প্রশ্ন ৪, প্রশ্ন ৫ ও প্রশ্ন ৬ হবে জ্যামিতি অংশের ষষ্ঠ অধ্যায়ের রেখা, কোণ ও ত্রিভুজ, সপ্তম অধ্যায়ের ব্যবহারিক জ্যামিতি, অষ্টম অধ্যায়ের বৃত্ত, চতুর্দশ অধ্যায়ের অনুপাত, সদৃশতা ও প্রতিসম এবং পঞ্চদশ অধ্যায়ের ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য থেকে।