৫ ডিসেম্বর
১৯৬৩: হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যু
পার্লামেন্টারি গণতন্ত্রের প্রতি গভীর আস্থাশীল প্রখর বুদ্ধিদীপ্ত রাজনীতিবিদ। ব্রিটিশ শাসনামলে অবিভক্ত বঙ্গে মুসলমান সমাজের আর্থ-সামাজিক ও রাজনৈতিক স্বার্থ রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন। নিখিল পাকিস্তান আওয়ামী লীগ গঠনের মাধ্যমে পাকিস্তানে সরকারবিরোধী রাজনীতির প্রবর্তন তাঁর জীবনের এক অসাধারণ কীর্তি। এ দেশে অসাম্প্রদায়িক তথা ধর্মনিরপেক্ষ রাজনীতি চালু করার ক্ষেত্রে তাঁর ভূমিকা স্মরণীয়। গণতান্ত্রিক রীতিনীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বলে দেশের সুধী সমাজ কর্তৃক ‘গণতন্ত্রের মানসপুত্র’ বলে আখ্যায়িত।