নেশন্স লিগে স্পেনের সামনে স্বাগতিক ইতালি

স্পোর্টস ডেস্ক

উয়েফা নেশন্স লিগের প্রথম আসরের এক সেমিফাইনালিস্টও দ্বিতীয় আসরে নিজেদের জায়গা ধরে রাখতে পারেনি। প্রথমবারের মতো আসরটির সেমিফাইনালে উঠেই স্পেনকে খেলতে হবে স্বাগতিক ইতালির বিপক্ষে। অন্যদিকে বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষ দল বেলজিয়াম খেলবে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে। গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের নিওঁতে চলতি আসরের ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। যেখানে নির্ধারিত হয় চার দলের ভাগ্য। তবে ঠাসবুনোটের সূচির কারণে নেশন্স লিগ ফাইনালসের সময় গিয়ে ঠেকেছে আগামী বছরের অক্টোবরে। ৬ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল।