ফাইনালে রংপুর ও মাগুরা

জেএফএ কাপ ফুটবল

স্পোর্টস রিপোর্টার

রাজশাহীতে মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত জেএফএ কাপ ফুটবলের ফাইনালে উঠেছে রংপুর এবং মাগুরা। গতকাল এই মাঠে অনুষ্ঠিত দুটি সেমিফাইনালের প্রথম ম্যাচে রংপুর জেলা ২-০ গোলে হারিয়েছে রাজশাহী জেলাকে। প্রথমার্ধ্বেই খাদিজা ২ গোল করেন। একই মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে মাগুরা জেলা ৪-০ গোলে গাইবান্ধা জেলাকে হারিয়ে ফাইনালে ওঠে। সুমাইয়া, বৃষ্টি, কণা কর্মকার এবং মুন্নী গোল করেন।