আবুল হোসেন, কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
গতকাল শুক্রবার বিকালে কচুয়া সাচার উচ্চ বিদ্যালয় মাঠে ড. সেলিম মাহমুদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। উদ্বোধনী খেলায় রহিমানগর একাদশ টাইব্রেকারে ৪-২ গোলে কচুয়া ভাইস চেয়ারম্যান একাদশকে পরাজিত করে। উদ্বোধন করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ। সেলিম মাহমুদের অগ্রজ জেলা দায়রা জজ আবু নাছের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী ও আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান মনির হোসেন উপস্থিত ছিলেন।