সোনাতলা (বগুড়া) সংবাদদাতা
গতকাল শুক্রবার সোনাতলায় খেলোয়াড় কল্যাণ সমিতি ফুটবল খেলোয়াড়দের মধ্যে ট্রাকস্যুট বিতরণ করে। নারী-পুরুষ ৪০ ফুটবলারের মধ্যে ট্র্যাকস্যুট বিতরণ করা হয়। সমিতির সভাপতি ও পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নু আকন্দের সভাপতিত্বে পৌর অডিটোরিয়ামে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, পৌর প্যানেল মেয়র তাহেরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান রানা, পৌর ইঞ্জিনিয়ার আমিনুর রহমান, ফুটবলার আবু সায়েম চঞ্চল, রাকিব হোসেন জুয়েল ও জুট ওয়ার্ল্ড এক্সপোর্ট ঢাকার সাজেদুর রহমান মিলন।