কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
কুলাউড়া উপজেলার ১ নম্বর বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১০ ডিসেম্বর। স্বতন্ত্র প্রার্থী খায়রুল আলম চৌধুরী টিপু, বিএনপির প্রার্থী আব্দুল মুক্তাদির মুক্তার, আওয়ামী লীগের প্রার্থী সি এম জয়নাল আবেদিন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খোরশেদ আলম খান সুইট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনকে ঘিরে ব্যানার-ফেস্টুনে ভরে গেছে পুরো ইউনিয়ন। প্রার্থীরা ব্যস্ত গণসংযোগে। কুলাউড়া উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. আহসান ইকবাল জানান, উপনির্বাচনের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ৯টি কেন্দ্রের ৩৮টি কক্ষে ভোটগ্রহণ করা হবে। উল্লেখ্য, ২ সেপ্টেম্বর চেয়ারম্যান আহবাব হোসেন চৌধুরীর মৃত্যু হলে পদটি শূন্য হয়।