মারা গেলেন শহিদ নূতন চন্দ্র সিংহের পুত্র প্রফুল্ল রঞ্জন সিংহ

চট্টগ্রাম অফিস

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা শহিদ নূতন চন্দ্র সিংহের ছেলে প্রফুল্ল রঞ্জন সিংহ। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মহানগরীর বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে     তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক।

কিডনি রোগে আক্রান্ত প্রফুল্ল রঞ্জন সিংহের দেহে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছিল। রাউজান পৌরসভার মেয়র দেবাশীষ পালিত জানান, তার কিডনি ডায়ালাইসিস করা হচ্ছিল। সপ্তাহ দুয়েক ধরে তিনি হাসপাতালেই ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান। রাউজানের শ্রী কুণ্ডেশ্বরী ঔষধালয়ের ব্যবস্থাপনা পরিচালকের পদে থাকা প্রফুল্ল রঞ্জন সিংহ ইম্পেরিয়াল হাসপাতালের পরিচালনা বোর্ডের গভর্নিং বডির সদস্যও ছিলেন।