গাজীপুর প্রতিনিধি
জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর জাতীয় শ্রমিক লীগ। গতকাল সকালে মহানগরীর চান্দনা চৌরাস্তায় বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা ম্যানশনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভূইয়া। গাজীপুর মহানগর শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক কবির আহমেদ মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আঃ জলিল, আওয়ামী মোটর শ্রমিক লীগের গাজীপুর মহানগর শাখার সভাপতি মো. আব্দুস সোবহান, আওয়ামী লীগ নেতা শেখ রইস উদ্দিন, আবুল কাসেম, মফিজ উদ্দিন, কাউন্সিলর ও মহিলা শ্রমিকলীগ নেত্রী বেনু বারেক প্রমুখ।