বিজিবির ৯৫ তম রিক্রুট ব্যাচের সমাপনী অনুষ্ঠান আজ শনিবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বক্তব্য দেবেন। তিনি বিজিবির চৌকস দলের কুচকাওয়াজ উপভোগ ও সালাম গ্রহণ করবেন। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন। নতুন নিয়োগ পাওয়া পুরুষ ও নারী সদস্যরা শপথ গ্রহণ করবেন। এ উপলক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়ায় অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সাজানো হয়েছে অনুষ্ঠানস্থল।