রাজধানীর আসাদগেট এলাকায় ছিনতাইকারীর কবলে পরে টাকা, মোবাইল ফোন খুইয়েছেন দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ওয়াসিফ-এ-খোদা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
ওয়াসিফ-এ-খোদা জানান, তিনি অফিস থেকে বাসায় ফিরছিলেন। ফার্মগেট থেকে রিকশা করে আসাদগেট নামেন। পরে হেঁটে বাসায় যাবার সময় আসাদগেট বাসস্ট্যান্ড থেকে কিশোর উত্তীর্ণ বয়সের তিন ছিনতাইকারী তার পিছু নেয়। রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রধান ফটক পার হওয়ার পর ছিনতাইকারীরা তার ওপর চড়াও হয়। ছিনতাইকারীরা তার গলায় চাপাতি ঠেকিয়ে একটি স্মার্ট মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।