মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে ভাই-বোন নিহত

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে ইয়াসমিন আক্তার মনি (১৪) ও আব্দুল মালেক (২৩) নামে ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহতরা চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মো. মোস্তফার সন্তান। নিহত আব্দুল মালেক শ্রবন প্রতিবন্ধী।

ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৫টায় ইয়াসমিন আক্তার তার প্রতিবন্ধী ভাই আব্দুল মালেক ও আরো কয়েক জনসহ মিরসরাই উপজেলার বাউয়াছড়া হ্রদ দেখতে যায়। সেখান থেকে ফেরার পথে আব্দুল মালেক ওয়াহেদপুর গ্রামের ঈদগাহ এলাকার ট্রেন লাইনে দাঁড়িয়ে মোবাইল দিয়ে ছবি তুলছিল। এ সময় ঢাকামুখি একটি ট্রেন আব্দুল মালেকের খুব কাছাকাছি চলে আসলে তার বোন ইয়াসমিন আক্তার তাকে বাঁচানোর জন্য গেলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই দুই ভাই-বোন নিহত হয়।