যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক করা হবে না: বাইডেন

যুক্তরাষ্ট্রে কাউকে জোর করে করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হবে না বলে জানিয়েছেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার সাংবাদিকদের এমনটি জানান বাইডেন। 

বাইডেন বলেন,  আমি আমার ক্ষমতা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করবো যাতে মানুষ সঠিক কাজ করার জন্য উৎসাহ পায়।  ভ্যাকসিন সবার জন্য বাধ্যতামূলক করার প্রয়োজন নেই। 

 এদিকে যুক্তরাষ্ট্রের করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রথমবারের মতো মার্কিন বাসিন্দাদের ঘরের মধ্যেও মাস্ক পরে থাকার আহ্বান জানিয়েছে মার্কিন সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল(সিডিসি) ।

যুক্তরাষ্ট্রে শুক্রবার প্রায় ২ লাখ ২৫ হাজারের  করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে দুই হাজার ৫০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/এআর