অষ্টম শ্রেণির পড়াশোনা:বাংলা প্রথমপত্র

এইচ.এম. ফেরদাউস হাসান, প্রভাষক বাংলা ইংলিশ  ভার্সন: কলেজ ক্যাম্পাস

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, মিরপুর, ঢাকা

দুই বিঘা জমি

 

জয়তুন বিবি অভাবের তাড়নায় ঢাকা চলে আসে। আসার সময় তার গরুটি প্রতিবেশী পরানের কাছে দিয়ে আসে। ৩ মাস পর বাড়ি গিয়ে গরুটি ফেরত  চাইলে পরান জানায় তার গরুটি মারা গেছে। জয়তুন বিবি খোজখবর নিয়ে জানতে পারে পরান গরুটি এক কসাইয়ের কাছে বিক্রি করে দিয়েছে । জয়তুন বিবি আফসোস করে বলে সারাটা জীবন আমাকে ঠকিয়েছে।

ক. ডিক্রি অর্থ কী?

খ. নমঃ নমঃ নমঃ সুন্দরী মম জননী বঙ্গভুমি বলতে কী বোঝানো হয়েছে?

গ. উদ্দীপকের জয়তুন বিবি ও দুই বিঘা জমির উপেন যেন একই শোষণের শিকার। মন্তব্যটি ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকটি দুই বিঘা জমি কাহিনি কবিতার একটি খণ্ডচিত্র মাত্র বিশ্লেষণ করো।

ক. ডিক্রি শব্দের অর্থ আদালতের হুকুম বা নিদের্শনা।

খ. নমঃ নমঃ নমঃ সুন্দরী মম জননী বঙ্গভুমি বলতে উপেনের বঙ্গভুমির প্রতি সম্মান প্রদর্শন করার বিষয়টি বোঝানো হয়েছে।

উপেন দীর্ঘদিন পর নিজ দেশে ফিরে এসে বাংলা মায়ের রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়। তার মধ্যে স্বদেশের জন্য গভীর মমত্ববোধ জাগ্রত হয়। তাই উপেন তার স্বদেশকে মা সম্বোধন করে প্রণাম জানায়। মূলত এখানে উপেনের দেশপ্রেমের বিষয়টি বোঝানো হয়েছে।

গ. উদ্দীপকের জয়তুন বিবি তার প্রতিবেশীর দ্বারা শোষিত হয়েছে আর দুই বিঘা জমি কবিতায় উপেন ভূস্বামীর শোষণের শিকার হয়েছে।

দুই বিঘা জমি কবিতায় উপেন দরিদ্র কৃষক। তার শেষ সম্বল দুই বিঘা জমি আকড়ে ধরে বেঁচে থাকার স্বপ্ন দেখে সে। কিন্তু রাজা তার বাগানবাড়ির আয়তন বৃদ্ধির জন্য উপেনের দুই বিঘা জমি কিনে নিতে হয়। এতে উপেন তার আকুতির কথা ভূস্বামীকে বলে এবং জমি বিক্রিতে অস্বীকৃতি জানায়। ফলে ভূস্বামী রেগে গিয়ে উপেনের নামে মিথ্যা মামলা দায়ের করে তার শেষ সম্বল দুই বিঘা জমি কেড়ে নেয়।

উদ্দীপকে জয়তুন বিবি অভাবের তাড়নায় ঢাকায় চলে আসার সময় তার গরুটি এক প্রতিবেশীর কাছে রেখে আসে। এরপর তিনি মাস তিন পর  যখন তার গরুটি আনতে যায় তখন প্রতিবেশী তাকে জানায় গরুটি মারা গিয়েছে। কিন্তু সে ভালোভাবে খোজখবর নিয়ে জানতে পারে গরুটি এক কসাইয়ের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এতে সে হতাশ হয়ে জানায় সারাজীবন মানুষ তাকে ঠকিয়েছে। কবিতায় উপেন ও রাজার দ্বারা শোষিত হয়ে তার দুই বিঘা জমি হারিয়েছে। এজন্যই বলা যায় উপেন ও জয়তুন বিবি  দুজনেই শোষক দ্বারা শোষণের শিকার হয়েছে।