এই সময়ের ছড়া

চাটুকার

বদরুল বোরহান

 

সমাজের অলি-গলি

অন্ধের মতো চলি

চারিদিকে চাটুকার

কাঁপিতেছে হাঁটু কার

করে যারা চাটাচাটি

দিন কাটে ফাটাটাটি

উঠে যায় তাড়াতাড়ি উপরে,

বেশ-ভূষা ‘আজনাবি’

লুঙ্গি ও পাঞ্জাবি

পায়ে তারা চকচকে স্যু পরে।

 

উঁচুতলা, নিচুতলাা

সবখানে খায় কলা

হাত চাটে, পা-ও চাটে

প্রাসাদে ও মাঠে ঘাটে

খায় শুধু ডিগবাজি

ভালো কাজে নিমরাজি

সাধু বেশে বাস করে সমাজে,

চাটুকার, ঘুণে পোকা

সবাইকে দেয় ধোঁকা

এদের তো নেই কোনো ক্ষমা যে।