জানুয়ারিতে চালু হতে পারে ফেসবুক ক্রিপ্টোকারেন্সি লিবরা

 

আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার আগেই বিশ্বজুড়ে তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে ফেসবুকের ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি লিবরা। চলতি বছর চালু হওয়ার কথা থাকলেও করোনা মহামারী তা আটকে দিয়েছে। অবশেষে ২০২১ সালের জানুয়ারিতে ফেসবুকের এ ডিজিটাল মুদ্রার কার্যক্রম শুরু হতে পারে।