আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

৬ ডিসেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, রবিবার

আজ ২১ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২০ রবিউস সানি ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৩৭ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :বৃহস্পতি ও শুক্র। আপনার শুভ সংখ্যা :৩ ও ৬। শুভ বার :বৃহস্পতি ও শুক্র। শুভ রত্ন :হীরা ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। আবেগ সংযত রাখুন।               

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

কারো সঙ্গে নতুন আত্মীয়তা হতে পারে। প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করবেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। বাড়িতে অতিথি আসতে পারে, তাঁদের আপ্যায়নে ব্যয় কিছুটা বাড়তে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। প্রথম দেখায় কাউকে ভালো লাগতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শরীর ভালো যাবে না। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। দূরে কোথাও যাত্রা হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

প্রয়োজনে বড় ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক ভালো যাবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

সামাজিক কাজে অংশ নিয়ে সুনাম ও মর্যাদা বাড়তে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কোনো সিনিয়র সহকর্মীর সহযোগিতায় উপকৃত হতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কোনো ধরনের সামাজিক সমস্যা দেখা দিতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

শরীর খুব একটা ভালো যাবে না। আহার-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। কর্মস্থলে যাবতীয় ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মনের মানুষের কাছে মনের কথা স্পষ্টভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভ হতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।