স্পোর্টস রিপোটার
আসন্ন ফুটবল মৌসুমে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র খেলতে পারবে না বলে যে সংকট তৈরি হয়েছে তা নিরসনে উদ্যোগ নেবে বাফুফে। গতকাল লিগ কমিটির সভা শেষে কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী জানিয়েছেন মুক্তিযোদ্ধার সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক পর্যায়ে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবে। তিনি বলেন, মুবিজবর্ষে এবং মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ফুটবল খেলবে না এটা গ্রহণযোগ্য না। আমরা কথা বলব।’ সভা শুরু হওয়ার আগে প্রয়াত বাদল রায় এবং ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় ১৯ ডিসেম্বরের পরিবর্তে ২২ ডিসেম্বর ফেডারেশন কাপ ফুটবল শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এএফসি কাপে আবাহনীও খেলবে
আগামী বছর ২০২১ সালের এএফসি কাপে বাংলাদেশ হতে দুটি দল অংশগ্রহণ করবে বলে গতকাল জানিয়েছে বাফুফে। এই দুটি দল হচ্ছে বসুন্ধরা কিংস এবং আবাহনী। বসুন্ধরা কিংস আগেই চূড়ান্ত ছিল। আর দ্বিতীয় দলটি নিয়ে সিদ্ধান্তহীনতা ছিল। এর মধ্যে বাফুফে ক্লাবগুলোর সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে। বাফুফে বলছে আবাহনী শর্তপূরণ করতে পেরেছে বলে তাদের নেওয়া হয়েছে।