সুজানগরে পেঁপে চাষে সাফল্য

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগরের চরভবানীপুর গ্রামে পেঁপে চাষ করে সফলতা অর্জন করেছেন কৃষক আব্দুল মালেক। আব্দুল মালেক জানান, মাত্র পাঁচ বিঘা জমি লিজ নিয়ে শুরু করা ঐ পেঁপে বাগান আস্তে আস্তে বড় বাগানে পরিণত হয়েছে। সুজানগর পৌর বাজার ছাড়াও তার বাগানের পেঁপে জেলার অধিকাংশ হাটবাজারে পাইকারি বিক্রি করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ময়নুল হক সরকার বলেন, পেঁপে চাষে মালেকের সফলতা দেখে এলাকার অনেক বেকার যুবক পেঁপে চাষে ঝুঁকছেন। আশা করছি আগামী দুই/চার বছরের মধ্যে উপজেলায় ব্যাপকভাবে পেঁপে চাষ হবে।