শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের নতুন ব্রিজ এলাকায় সিএনজি অটোরিকশা ও টমটমের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে শায়েস্তাগঞ্জ ট্রাফিক পুলিশ। শনিবার দুপুরে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশ শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের চুনারুঘাটে রোড, ঢাকা রোড ও হবিগঞ্জ রোডে অবস্থিত তিনটি অবৈধ সিএনজি ও টমটম স্ট্যান্ড উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই মনিরুজ্জামান, চুনারুঘাট থানার এসআই হেলাল ও শায়েস্তাগঞ্জ ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোস্তাফিজুর রহমান।