জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে বিদেশি পিস্তল, গুলি ম্যাগাজিনসহ সন্ত্রাসী সেবা কুমার দাস ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা। শনিবার ভোর রাতে জয়পুরহাট শহরের শান্তি নগর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিনসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— জয়পুরহাট পৌর শহরের সাহেবপাড়া মহল্লার সেবা কুমার দাস ও তার সহযোগী বুলুপাড়া মহল্লার রাব্বী হাসান। জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, সেবা কুমার দাস সন্ত্রাসী গ্রুপ কাঁদামাটির সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই, অস্ত্রসহ ১০টি মামলা রয়েছে।