লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়ায় শনিবার ৩২০ ঘনফুট অবৈধ জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে। পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার চরম্বা ইউনিয়নের এসবিএম নামক ব্রিক ফিল্ডসংলগ্ন এলাকা হতে জ্বালানি কাঠগুলো জব্দ করা হয়। পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সফিকুল ইসলামের নির্দেশে বন বিভাগ অভিযান চালিয়ে ৩২০ ঘনফুট অবৈধ বিবিধ জ্বালানি কাঠ জব্দ করে। জব্দকৃত কাঠগুলো বন বিভাগের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে বন মামলা দায়ের করা হয়েছে।