পঞ্চগড়ে পুকুরে পড়ে কলেজছাত্রের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ডাঙ্গাপাড়া গ্রামে শনিবার পুকুরে পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম আল আমিন (১৮)। আটোয়ারী মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের প্রথমবর্ষের ছাত্র সে। আটোয়ারী থানার ওসি মো. ইজারউদ্দিন পুকুরের পানিতে পড়ে কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।