‘সাংবাদিকদের লেখনীর ভূমিকা প্রশংসনীয়’

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে ঘিওর থানার নবাগত ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঘিওর প্রেসক্লাবের উদ্যোগে ও প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঘিওর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, প্রেসক্লাবের সহসভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক মো. শফি আলম, প্রচার সম্পাদক মোল্লা আজাদ হোসেন। এ সময় অন্য সব সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ওসি জনগণের বন্ধু হিসেবে কাজ করতে সবার, বিশেষ করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সমাজ উন্নয়নে সাংবাদিকদের লেখনীর ভূমিকা প্রশংসনীয়।