গাজীপুরে যুবলীগের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

গাজীপুর প্রতিনিধি

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদ শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিন উপলক্ষ্যে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে চান্দনা চৌরাস্তা এলাকায় গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল নিজ হাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এ সব সামগ্রী বিতরণ করেন।

এ সময় মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হালিম মন্ডল, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন, মোহাম্মদ হাবীব, আব্দুল আজিজ, মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান, নাহিদ মোড়লসহ মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কামরুল আহসান রাসেল সরকার জানান, এ কর্মসূচি অন্য এলাকাতেও অব্যাহত থাকবে।