রেমিট্যান্সে বাড়তি ১ শতাংশ ক্যাশ বোনাস দিচ্ছে বিকাশ

বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিকাশে টাকা পাঠালে সরকারি ২ শতাংশ প্রণোদনার সঙ্গে আরো ১ শতাংশ ক্যাশ বোনাস দিচ্ছে বিকাশ। বিশ্বের ৯৩টি দেশ থেকে ৪২টি মানি ট্রান্সফার প্রতিষ্ঠান হয়ে বাংলাদেশের আটটি ব্যাংকের মাধ্যমে প্রায় ৫ কোটি বিকাশ গ্রাহকের অ্যাকাউন্টে রেমিট্যান্স পাঠিয়ে এই ক্যাশ বোনাস পেতে পারেন প্রবাসীদের স্বজনরা। ১০ হাজার টাকা বা এর চেয়ে বেশি যে কোনো পরিমাণ রেমিট্যান্স পাঠানোর জন্য এই অফারটি প্রযোজ্য হবে। অফারটি  চলবে ৩১ জানুয়vরি পর্যন্ত। একজন গ্রাহক অফার চলাকালীন সময়ে মাসে দুই বার করে মোট চার বার এবং মাসে ১ হাজার ২০০ টাকা করে সর্বোচ্চ ২ হাজার ৪০০ টাকা বোনাস উপভোগ করতে পারবেন। —প্রেস বিজ্ঞপ্তি