এক ঘণ্টা বন্ধ থাকার পর রবিবার সকাল সাড়ে ৮টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি-লঞ্চ চলাচল শুরু হয়েছে। এর আগে ঘন কুয়াশায় কোনো কিছু দৃশ্যমান না হওয়ায় সকাল ৬টা থেকে সব ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, ঘন কুয়াশায় কোনো কিছু দৃশ্যমান না হওয়ায় সকাল ৬টা থেকে সব ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৭টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি-লঞ্চ চলাচল শুরু হয়েছে।
আরো পড়ুন : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় জড়িতদের চিহ্নিত করা গেছে : অতিরিক্ত ডিআইজি
তিনি আরো জানান, ফেরি বন্ধ থাকায় ঘাটে কিছুটা যানজট হয়। ফেরি চলাচল শুরু হওয়ায় যানজট কমতে শুরু করেছে।
ইত্তেফাক/ইউবি