বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীর দুই পাড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পরেছে বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন তিনশ মিটার সেতুসহ চারটি ব্রিজ। বিলীন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার, রাস্তা-ঘাট, ব্রিজ ও ফসলি জমি।
রবিবার ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, ভাঙনের ফলে বংশাই নদীর ওপর নির্মিত বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন তিনশ মিটার ব্রিজ হুমকির মুখে। একই অবস্থা থলপাড়া ব্রিজ, লতিফপুর ব্রিজ ও হাটুভাঙ্গা ব্রিজের।
জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল বলেন, লৌহজং নদীর গুনটিয়া ব্রিজ, বরাটি বাবু দুঃখীরাম রাজবংশী ব্রিজ, পুষ্টকামুরী ব্রিজ, পাহাড়পুর ব্রিজ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু ব্রিজ এবং ওয়ার্শি ব্রিজ হুমকির মুখে রয়েছে।
আরও পড়ুন: বশেমুরবিপ্রবিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে শিক্ষকদের প্রতিবাদ
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ আরিফুর রহমান এবং সড়ক ও জনপথ বিভাগ টাঙ্গাইলের প্রকৌশলী মো. মনিরুজ্জামান মনির বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রিজ ও রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনার প্রকল্প তৈরি করে বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ এলে দ্রুত সংস্কার করা হবে।
একই কথা বলেন টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডেও নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম।
ইত্তেফাক/এসি