স্পোর্টস ডেস্ক
যে শঙ্কাটা তৃতীয় দিনে জেগেছিল, চতুর্থ দিনের শুরুর সেশনেই সেটা বাস্তবতা হয়ে দেখা দিল উইন্ডিজের সামনে। স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ইনিংস ও ১৩৪ রানেই হেরেছে সফরকারী ক্যারিবীয়রা।
আগের দিনের অবিচ্ছিন্ন শত রানের জুটি গড়া জার্মেইন ব্ল্যাকউড আর আলজারি জোসেফ গতকাল চতুর্থ দিনে টিকলেন আরো ১৫ ওভার। তাতে দলের সংগ্রহে আরো রান পঞ্চাশেক যোগ হলেও ইনিংস হার আর এড়ানো হয়নি। দুজনের জুটি ১৫০ ছুঁতেই কাইল জ্যামিসনের শিকার হয়ে ফেরেন জোসেফ। ব্ল্যাকউডও টেকেননি খুব বেশিক্ষণ, ফিরেছেন নিল ওয়াগনারের শিকার হয়ে। ২৪৭ রানে অলআউট হওয়া উইন্ডিজ হারে ইনিংস আর ৩৪ রানে। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ১১ ডিসেম্বর।