ফটো ক্যাপশন

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) আবু হেনা মো. রহমাতুল মুনিম এনডিসি সম্প্রতি নরসিংদীর ফেয়ার ইলেকট্রনিকসের স্যামসাং স্মার্ট টিভি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট উদ্বোধন করেন। নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার  প্রলয় কুমার জোয়ারদার, স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের জেনারেল ম্যানেজার বোমিন কিম; ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব এবং ফেয়ার গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

০০০

ক্লথিং ও লাইফ স্টাইল ব্র্যান্ড ফিওনা এন্টারপ্রাইজের অনলাইন পার্টনার হলো অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম বিডি। এর মাধ্যমে ফিওনার লাইফ স্টাইল পণ্য দেশ জুড়ে গ্রাহকদের মধ্যে ছড়িয়ে দিতে কাজ করবে ইভ্যালি। সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে ইভ্যালি প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুইটির মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ফিওনার প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠনের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন

০০০০

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সর্ব প্রথম কন্টাক্টলেস ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড চালু করল বেসিক ব্যাংক। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভাচুর্য়ালি সংযুক্ত হয়ে এ সেবার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবুল হাশেম। ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন