সেরা ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের স্বীকৃতি পেল ‘নগদ’

ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’কে ‘বেস্ট ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস অব ২০২০’ হিসেবে পুরস্কৃত করেছে ব্যবসায়-বাণিজ্যসংক্রান্ত বিশ্বখ্যাত ম্যাগাজিন ‘বিজনেস ট্যাবলয়েড’। লন্ডন থেকে প্রকাশিত বিজনেস ট্যাবলয়েড প্রতি বছর আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন আর্থিক সংস্থার যোগ্যতা ও দক্ষতার ভিত্তিততে পুরস্কৃত করে থাকে। নিখরচার এই পুরস্কার কোম্পানির আকার, অবস্থান এবং মালিকানা-নির্বিশেষে বিশ্বের সমস্ত সংস্থার জন্য উন্মুক্ত। একদল গবেষক ও ম্যাগাজিনটির সম্পাদকীয় দলের একটি কমিটি দ্বারা মূল্যায়িত হয়ে পুরস্কারের জন্য যে কোনো কোম্পানি মনোনীত হতে পারে। মনোনয়নের ক্ষেত্রে বিভিন্ন মানদণ্ড যেমন উদ্ভাবন, কৃতিত্ব এবং অবদানকে গুরুত্ব দেওয়া হয়। —প্রেস বিজ্ঞপ্তি