বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা ও প্রতিবাদ তরীকত ফেডারেশনের

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ)। রবিবার এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে দলটি।

বিজ্ঞপ্তিতে বিটিএফের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি, মহাসচিব ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা বলেন, কোনো দেশ প্রেমিক বিবেক সম্পন্ন মানুষ এ ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে না। কোনো সমস্যা হামলা-হাঙ্গামার মাধ্যমে সমাধান সম্ভব নয়, সম্ভব আলাপ-আলোচনার মাধ্যমে।

এ সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যে বা যারা জড়িত, তাদের অবিলম্বে গ্রেফতার পূর্বক বিচারের মাধ্যমে যথাযথ শাস্তির দাবী জানান দলটির নেতৃবৃন্দ।

ইত্তেফাক/জেডএইচডি