গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
গোদাগাড়ী উপজেলার রামনগর গ্রামের মাঝখানে হ্যালিপ্যাড মাঠ। মাঠের চারিদিকে খোলা আকাশের নিচে কয়েকটি জমিতে রোদে শুকানো হচ্ছে টম্যাটো। কিছু কাঁচা সবুজ রংয়ের। আবার কিছু হালকা হলুদ বা হালকা লাল রংয়ের। কাঁচা টম্যাটো কিনে এনে ব্যবসায়ীরা প্রক্রিয়াজাতকরণ করে পাকাচ্ছেন। চলবে আগামী দুই মাস। সে সব টম্যাটো ব্যবসায়ীরা পাঠিয়ে দিচ্ছেন ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে। ব্যবসায়ী আজহার জানান, গত সাত দিন ধরে তারা কাঁচা টম্যাটো কিনছেন। প্রথম দিকে কেনা টম্যাটোগুলো পক্রিয়াজাত করে ঢাকায় পাঠানো হয়েছে। টম্যাটোচাষি আকবর আলী বলেন, এখন পর্যন্ত টম্যাটোর দাম ভালো।