অতিথি পাখি রক্ষায় বালু উত্তোলন বন্ধের দাবি

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদে মধুবন এলাকাকে মত্স্য অভয়াশ্রম ও পাখি কলোনি ঘোষণা করে প্রশাসন। কিন্তু সে অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালী মহল। স্থানীয়রা পাখি রক্ষার্থে বালু উত্তোলন বন্ধসহ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। ঠিকাদারের সহযোগী মোয়াজ্জেম হাজি জানান, শত্রুতামূলকভাবে এ অংশকে পাখি কলোনি ঘোষণা করা হয়েছে। মহাদেবপুর উপজেলা মত্স্য কর্মকর্তা এ কে এম জামান জানান, ঐ অংশকে মত্স্য অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, ঐ এলাকায় বালু উত্তোলনের সুযোগ নেই। এ বিষয়ে কেউ অভিযোগ করেননি।