চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চলতি মৌসুমে চাটমোহরে রসুন আবাদ শুরু হয়েছে। ব্যস্ত সময় পার করছেন কৃষক ও শ্রমিকরা। পুরুষদের পাশাপাশি বাড়তি আয়ের জন্য নারী শ্রমিকেরাও কাকডাকা ভোরে উঠেই গৃহস্থের জমিতে রসুন রোপণে বেরিয়ে পড়ছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর চাটমোহরে রসুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ হাজার ১০০ হেক্টর। রসুনচাষি আ. গণি জানান, এক বিঘা জমি চাষ করতে শ্রমিকসহ সব মিলিয়ে প্রায় ৪০ হাজার টাকার মতো খরচ পড়ে। উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ জানান, আবহাওয়া অনুকূলে থাকলে রসুনের ভালো ফলন হবে।