স্বনির্ভর খালের ব্রিজ ঝুঁকিপূর্ণ

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা

উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর বাজার ও নেহালগঞ্জ বাজারের মধ্যখানে স্বনির্ভর খালের ওপর নির্মিত ব্রিজটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, ব্রিজটির রেলিং ভেঙে রড বেরিয়ে গেছে। দুই পাশের অ্যাপ্রোজ সড়ক নেই। রফিক, শানুসহ একাধিক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় গত তিন বছর ধরে ব্রিজটির বিভিন্ন স্থান ধসে রড বেড়িয়ে পড়ে। বহরমপুর ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন মৃধা জানান, বিষয়টি একাধিকবার জানানো হলেও এলজিইডির কর্মকর্তারা কোনো গুরুত্ব দিচ্ছে না। উপজেলা এলজিইডি প্রকৌশলী মোকবুল হোসেন জানান, ব্রিজটির ব্যাপারে খোঁজ নেওয়া হবে।