আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার না করায় ১০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আবুল হাশেম উপজেলা সদরের ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ও পথচারীসহ মোট ১০ জনকে ২ হাজার টাকা জরিমানা করেন।