কটিয়াদীতে টিকাদান কর্মসূচি ব্যাহত

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কটিয়াদীতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি অব্যাহত থাকায় টিকাদান কর্মসূচিতে চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে সারা দেশের মতো কটিয়াদী উপজেলা স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি গতকালও অব্যাহত ছিল। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য সহকারী দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক শরবিন্দু ভট্টাচার্য রবিবার সকালে সংবাদ সম্মেলনে বলেন, আমাদের এই ন্যায্য দাবি না মানা হলে সামনে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ সময় আরো বক্তব্য রাখেন, স্বাস্থ্য পরিদর্শক মুজিবুর রহমান, জহিরুল ইসলাম, স্বাস্থ্য সহকারী পরিদর্শক প্রদীপ চন্দ্র বিশ্বাসসহ আরো অনেকে।